ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে আটক ব্যক্তির মৃত্যু: তদন্ত কমিটি গঠন ও সেনাসদস্যদের প্রত্যাহার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযান চলাকালে আটক মো. শামসুজ্জামান ওরফে ডাবলুর মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সেনাবাহিনী। এই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করে সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারসহ অভিযানে অংশগ্রহণকারী সকল সেনাসদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জানুয়ারি রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযান চলাকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি থেকে মো. শামসুজ্জামান ওরফে ডাবলুকে (৫০) আটক করা হয়।

আটকের পর ডাবলুর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ফার্মেসিতে তল্লাশি চালিয়ে একটি ৯ মিমি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করে টহল দল। তবে অভিযান চলাকালীন ডাবলু হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

আইএসপিআর জানায়, এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় সেনাবাহিনী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করছে। এরই মধ্যে সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডার ও অভিযানে অংশ নেওয়া সকল সেনাসদস্যকে সেনানিবাসে ফিরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দায়িত্ব পালনে কোনো বিচ্যুতি বা দোষী সাব্যস্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সামরিক আইন অনুযায়ী কঠোর ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের উল্লাস: অনুষ্ঠিত হলো ফ্লোরিডা স্টেট ব্যাডমিন্টন টুর্নামেন্ট

চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে আটক ব্যক্তির মৃত্যু: তদন্ত কমিটি গঠন ও সেনাসদস্যদের প্রত্যাহার

আপডেট সময় : ০৩:৫৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬