ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

মামলাজট নিরসনে গ্রাম আদালতকে শক্তিশালী করার আহ্বান সিলেটের জেলা প্রশাসকের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, বিচারব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা ও নির্ভরতা বাড়াতে স্থানীয় পর্যায়ে ব্যক্তিত্বসম্পন্ন এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত করা জরুরি। তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করা গেলে উচ্চতর আদালতগুলোতে মামলার পাহাড় জমানো বন্ধ হবে। সোমবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’ আয়োজিত এই সভায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক উল্লেখ করেন, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিরা যখন স্থানীয় পর্যায়ে বিচারকার্য পরিচালনা করবেন, তখন ছোটখাটো বিরোধগুলো আর বড় আকার ধারণ করবে না। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং আইনি সেবা দ্রুত দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।

গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গ্রাম আদালতের সাফল্যগাথা এবং সীমাবদ্ধতাগুলো নিয়মিত সংবাদে তুলে ধরতে হবে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে সৃজনশীল কন্টেন্ট তৈরির মাধ্যমে সাধারণ মানুষকে এই বিচারিক ব্যবস্থা সম্পর্কে আরও সচেতন করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সিলেটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্না সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংশ্লিষ্ট প্রকল্পের বিশেষজ্ঞগণ গ্রাম আদালতের আইনি দিক ও এর কার্যকারিতা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত সক্রিয় হলে বিচারপ্রার্থীদের সময় ও অর্থ সাশ্রয় হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।

উন্মুক্ত আলোচনায় জেলার জ্যেষ্ঠ সাংবাদিক ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের কর্মকর্তা এবং গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোচিত ছাত্রনেতা রিয়াদ হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে, জামিন পেলেন ৩ সহ-অভিযুক্ত

মামলাজট নিরসনে গ্রাম আদালতকে শক্তিশালী করার আহ্বান সিলেটের জেলা প্রশাসকের

আপডেট সময় : ০৩:২৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬