ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

জামালপুরে পৃথক দুই মামলায় ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক দুটি মামলায় চারজন আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার জামালপুর শিশু আদালত-১-এর বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় (মামলা নং-২৯৩/২০২৩) প্রধান আসামি মো. নয়নকে আইনের ১০ ধারায় দোষী সাব্যস্ত করে ৮ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এই মামলার অন্য দুই আসামি মো. আনোয়ার এবং মোছা. শাহনাজ পারভীন সুইটিকে অপরাধে সহায়তার দায়ে (১০/৩০ ধারা) ৫ বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, জরিমানার এই সমুদয় অর্থ ভিকটিম মাহবুবা জান্নাত ইরা পাবেন।

অন্যদিকে, ইসলামপুর থানার অপর একটি মামলায় (মামলা নং-১৩১/২০২৩) স্ত্রীকে নির্যাতনের দায়ে মো. ফরিদ খন্দকার নামে এক ব্যক্তিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন একই আদালত। দণ্ডপ্রাপ্ত ফরিদ ইসলামপুর উপজেলার চরচারিয়া গ্রামের মো. হোসেন আলীর ছেলে। তাকে আইনের ১১(গ) ধারায় দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এই জরিমানার অর্থ ভিকটিম মোছা. সুবর্না আক্তার পিংকি পাবেন বলে রায়ের আদেশে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাগুলো পরিচালনা করেন সংশ্লিষ্ট আদালতের আইনজীবীরা। রায় ঘোষণার পর দণ্ডিত আসামিদের কড়া নিরাপত্তায় জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোচিত ছাত্রনেতা রিয়াদ হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে, জামিন পেলেন ৩ সহ-অভিযুক্ত

জামালপুরে পৃথক দুই মামলায় ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

আপডেট সময় : ০৩:২৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬