ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেট সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

নিরাপদ সড়কের দাবিসহ পাঁচ দফা নিয়ে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, দু’দিন আগে ফার্মগেট এলাকায় ট্রাকচাপায় সিফাত নামের এক যুবক নিহত হন। এই মর্মান্তিক ঘটনার জেরে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে যানচলাচল বন্ধ করে দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি বলেন, শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি।

নিহত সিফাত প্রসঙ্গে ডিসি জানান, ট্রাকচাপায় ফার্মগেট এলাকার একটি প্রতিষ্ঠানের কর্মচারী সিফাত নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে কাজ করছে।

এ সময় শিক্ষার্থীরা তাদের পাঁচ দফা দাবি তুলে ধরে, দাবিগুলো হলো:

সিফাত হত্যার বিচার করতে হবে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী ট্যাগ’ দেওয়ায় প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

ফুটপাত দখলমুক্তকরণ: ফুটপাত থেকে সকল অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরেদের স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।

পার্কিং আইন কার্যকর: ‘নো পার্কিং জোন’ কঠোরভাবে ঘোষণা করতে হবে।

যানবাহন নিয়ন্ত্রণ: দুর্ঘটনা এবং যানজট এড়াতে রেল-ক্রসিং থেকে গির্জা পর্যন্ত এই রোডে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করতে হবে।

সড়ক নিরাপত্তা অবকাঠামো: শিক্ষাপ্রতিষ্ঠানের সন্নিকটে তিনটি স্পিডব্রেকার, সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানের সীমান্ত সংঘাত: পাকিস্তানের পক্ষ থেকে সরাসরি যুদ্ধের হুমকি

নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেট সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০১:২৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫