ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন বীমা কর্মকর্তা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নোয়াখালীর কবিরহাটে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামে এক বীমা কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের গলাকাটা পোল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব চন্দ্র শীল উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আলীপুর গ্রামের অর্জুন চন্দ্র শীলের ছেলে। তিনি ফেনীর মেটলাইফ এজেন্সির বসুরহাট বাজার শাখার ইউনিট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বিপ্লব চন্দ্র শীল মোটরসাইকেল যোগে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে কবিরহাট-বসুরহাট সড়কের গলাকাটা পোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সাবেক সহকর্মী আব্দুল মোবারক হৃদয় জানান, বেপরোয়া গতির কাভার্ড ভ্যানটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে বিপ্লব মাথায় গুরুতর আঘাত পান, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে তারা সড়ক দুর্ঘটনার খবরটি জানতে পেরেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমি দখল, ঘুষ ও অপ্রাপ্তবয়স্ক তরুণীদের নিয়ে অনৈতিক কাজের গোপন তথ্য ফাঁসের আশঙ্কা

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন বীমা কর্মকর্তা

আপডেট সময় : ০১:০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬