ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ব্যাংক সুদ ও ব্যবসায়িক আয়: গিয়াস উদ্দিন তাহেরীর সম্পদের উৎস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরীর মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তার আয়ের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের সুদ।

হলফনামায় তিনি উল্লেখ করেছেন যে, তার অস্থাবর সম্পদের মধ্যে কৃষি খাত থেকে বার্ষিক আয় হয় ২৬ হাজার ৪শ টাকা, ব্যবসা থেকে ৭ লাখ ৯১ হাজার টাকা এবং ব্যাংক সুদ থেকে আয় হয় ২২ হাজার ৮৯২ টাকা। তার নিজের নামে নগদ অর্থ রয়েছে ৪১ হাজার ২৮৬ টাকা এবং ব্যাংক হিসাবে জমা আছে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা। এছাড়াও, তার ৩১ ভরি স্বর্ণ রয়েছে, যার বাজার মূল্য ৬ লাখ টাকা। আসবাবপত্র বাবদ তার আরও ৫ লাখ টাকার সম্পদ রয়েছে। সব মিলিয়ে তার মোট অস্থাবর সম্পদ দাঁড়িয়েছে ১৯ লাখ চার হাজার আটশত বিরানব্বই টাকা।

স্থাবর সম্পত্তির মধ্যে তার নিজের নামে কৃষিজমি রয়েছে যার বর্তমান মূল্য ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার টাকা। যদিও হলফনামায় জমিটির প্রাথমিক মূল্য ১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা। তিনি নিজেকে পেশায় একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন এবং তার স্ত্রী গৃহিণী। হলফনামায় তিনি আরও জানান যে, তার সমস্ত সম্পদ তার নিজের নামে রয়েছে এবং তার স্ত্রীর নামে কোনো সম্পদ, গহনা, আসবাবপত্র বা নগদ অর্থ নেই।

গিয়াস উদ্দিন তাহেরীর পৈতৃক ভিটা কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। তবে, হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুরবাড়ি হওয়ায় তিনি এই আসনে প্রার্থী হয়েছেন। তার বিরুদ্ধে বর্তমানে ৩টি মামলা বিচারাধীন রয়েছে। হলফনামায় উল্লেখ করা হয়েছে যে, এই মামলাগুলো ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমি দখল, ঘুষ ও অপ্রাপ্তবয়স্ক তরুণীদের নিয়ে অনৈতিক কাজের গোপন তথ্য ফাঁসের আশঙ্কা

ব্যাংক সুদ ও ব্যবসায়িক আয়: গিয়াস উদ্দিন তাহেরীর সম্পদের উৎস

আপডেট সময় : ১২:৪০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬