ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

দৌলতপুর সীমান্তে বিজিবির হাতে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার আতারপাড়া সীমান্তে এক বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী বিওপির একটি টহল দল বিকেল আনুমানিক ৩টার দিকে সীমান্ত পিলার ৮৪/৩-এস এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া মাঠে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় কালো কসটেপ দিয়ে মোড়ানো একটি বস্তা থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র, ম্যাগাজিন এবং গুলি পরবর্তীকালে গত সোমবার রাত ১১টার দিকে দৌলতপুর থানায় জমা দেওয়া হয়েছে বলে দৌলতপুর থানার ইনচার্জ আরিফুর রহমান নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা সচেষ্ট। তিনি আরও জানান, এই লক্ষ্য পূরণে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সীমান্ত রক্ষার জন্য প্রয়োজনীয় সকল প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবু সাঈদ হত্যা মামলা: তদন্তে ত্রুটি দেখছেন আসামিপক্ষের আইনজীবী, রায় ৯ এপ্রিল

দৌলতপুর সীমান্তে বিজিবির হাতে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

আপডেট সময় : ১১:৩০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬