ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

তেঁতুলিয়ায় তীব্র শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশের সর্বউত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের অন্যতম সর্বনিম্ন। গত কয়েকদিন ধরে এই অঞ্চলে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, যা জনজীবনে তীব্র শীতের অনুভূতি জাগিয়েছে।

সকালের আকাশে হালকা কুয়াশার চাদর থাকলেও সূর্যের দেখা মিলেছে। তবে কুয়াশার কারণে রোদের প্রখরতা তেমন অনুভূত হচ্ছে না। হিমেল বাতাস এবং ঘন কুয়াশার প্রভাবে ছিন্নমূল মানুষ থেকে শুরু করে পশুপাখিরাও কাহিল হয়ে পড়েছে। কুয়াশার কারণে মহাসড়কে যানবাহনগুলোকে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে।

স্থানীয় কৃষক নজরুল ইসলাম জানান, তীব্র শীতে হাত-পা জমে যাচ্ছে এবং স্বাভাবিক কাজ করার শক্তি পাওয়া যাচ্ছে না। জীবন-জীবিকার তাগিদে বাধ্য হয়েই তাদের শীত উপেক্ষা করে মাঠে নামতে হচ্ছে।

রণচন্ডি এলাকার পাথর শ্রমিক রাজিউর রহমান বলেন, সীমান্তবর্তী মহানন্দা নদীর পানি হাড় কাঁপানো ঠান্ডায় জমে বরফের মতো অনুভূত হচ্ছে। তবুও সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃক নির্ধারিত ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত পাথর ও বালি তোলার সময়সীমা মেনে চলতে গিয়ে শীতের কষ্ট উপেক্ষা করে তাদের নদীতে নামতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও হিমেল বাতাস এবং ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। তিনি আরও জানান, আগামী কয়েকদিন এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বর্তমানে পঞ্চগড় জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবু সাঈদ হত্যা মামলা: তদন্তে ত্রুটি দেখছেন আসামিপক্ষের আইনজীবী, রায় ৯ এপ্রিল

তেঁতুলিয়ায় তীব্র শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস

আপডেট সময় : ১১:০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬