ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

পুনাকের মানবিক উদ্যোগ: গোবিন্দগঞ্জে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক মহতী উদ্যোগের অংশ হিসেবে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে। গত রোববার বিকেলে উপজেলার কামদিয়া ইউনিয়নের কাঁচের চড়া নূরানী হাফেজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানার প্রাঙ্গণে এই মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শীতের তীব্রতা থেকে এতিম শিশুদের সুরক্ষা এবং তাদের মৌলিক চাহিদা পূরণে পুনাক এই বিশেষ আয়োজন করে। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দিন। গাইবান্ধা জেলা পুনাক’র সভাপতি ইশরাত জাহান বীথির সভাপতিত্বে আয়োজিত এই আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুনাক’র সাধারণ সম্পাদিকা কাজরিমা আক্তার, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, জেলা পুলিশের অপরাধ শাখার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) হিফজুর আলম মুন্সি, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার, বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ লাইছুর রহমান এবং গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) সেলিম রেজা। এছাড়াও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।

পুনাকের এই উদ্যোগ সুবিধাবঞ্চিত এতিম শিক্ষার্থীদের শীতকালীন কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক প্রতিশ্রুতির অংশ হিসেবে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে, যা স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উন্নয়নশীল দেশগুলোতে বিশ্বব্যাপী বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার ধাক্কা

পুনাকের মানবিক উদ্যোগ: গোবিন্দগঞ্জে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ

আপডেট সময় : ১০:১৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬