খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আইন অমান্য করে ইটভাটা চালু রাখা এবং ইট প্রস্তুত করার দায়ে একটি ব্রিক ফিল্ডকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকেলে উপজেলার বাইল্যাছড়ি এলাকায় অবস্থিত ‘এমবিএম ব্রিক ফিল্ড’কে এই অর্থদণ্ড দেওয়া হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়। গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসকাতুল তামান্না ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মিসকাতুল তামান্না জানান, সরকারি আইন অমান্য করে ভাটা স্থাপন ও ইট তৈরির অভিযোগে এই অর্থদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ ইটভাটা বন্ধে এবং সংশ্লিষ্টদের আইন মেনে চলতে বাধ্য করতে এই অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 























