ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন রাশেদ প্রধান, নির্বাচনী সমতা নিয়ে প্রশ্ন জাগপা’র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই শুনানির প্রথম দিনেই জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান পঞ্চগড়-১ ও ২ আসনে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।

রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনের অডিটরিয়ামে শনিবার (১০ জানুয়ারি) থেকে এই আপিল শুনানি চলছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে আপিলগুলো নিষ্পত্তি করা হচ্ছে। রাশেদ প্রধানের আপিল মঞ্জুর করে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

প্রার্থিতা ফিরে পেয়ে আল রাশেদ প্রধান নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ঋণখেলাপী বা বিদেশি নাগরিকত্বের মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও বড় দলগুলোর অনেক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ থাকছে। অথচ জামায়াত, জাগপাসহ ছোট ১১টি দলের প্রার্থীদের সামান্য ভুলের কারণে প্রার্থিতা বাতিল করা হচ্ছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড বা নির্বাচনী সমতা থাকছে না। আমাদের আশঙ্কা, এই অসম পরিবেশ শেষ পর্যন্ত নির্বাচনেও বজায় থাকবে কিনা।’

জাগপা প্রধান তাসমিয়া প্রধান জানান, দলের সহ-সভাপতি ও মুখপাত্র আল রাশেদ প্রধানের হলফনামায় ৩০০ টাকার স্ট্যাম্প সংযুক্ত না করার মতো একটি সামান্য ত্রুটির কারণে তার প্রার্থিতা প্রাথমিকভাবে বাতিল করা হয়েছিল। আপিলের মাধ্যমে নির্বাচন কমিশন সেই ভুল সংশোধন করে প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে।

ইসি সূত্রে জানা গেছে, শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রথম দিন ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এরপর রবিবার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি হবে।

সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি প্রক্রিয়া চলবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগান রাজধানীতে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ, সীমান্তে চরম উত্তেজনা

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন রাশেদ প্রধান, নির্বাচনী সমতা নিয়ে প্রশ্ন জাগপা’র

আপডেট সময় : ০৪:১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬