ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

২০২৬ সাল পর্যন্ত সান্তোসেই থাকছেন নেইমার

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র তার শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গেই থাকছেন। ক্লাবটির সঙ্গে তিনি নতুন করে চুক্তি করেছেন, যার ফলে ২০২৬ সালের শেষ পর্যন্ত তিনি এই দলেই অবস্থান করবেন। নেইমার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই চুক্তি নবায়নের খবরটি নিশ্চিত করেছেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ৩৩ বছর বয়সী নেইমার জানান, ২০২৫ সালটি তার জন্য একই সঙ্গে কঠিন ও বিশেষ ছিল। বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে ওঠার পেছনে সমর্থকদের ভালোবাসার কথা স্মরণ করে তিনি বলেন, সান্তোস তার কাছে নিজের ঘরের মতো। এখানেই তিনি সবচেয়ে নিরাপদ ও সুখী বোধ করেন এবং এই ক্লাবের হয়েই তার বাকি স্বপ্নগুলো পূরণ করতে চান।

উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা নেইমার সান্তোসে ফিরে আসেন। চোটের কারণে মৌসুমের অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হলেও লিগের শেষ দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি ক্লাবটিকে রেলিগেশন বা অবনমন থেকে রক্ষা করেন।

নেইমারের বর্তমান লক্ষ্য হচ্ছে দ্রুত পূর্ণ ফিটনেস ফিরে পেয়ে ব্রাজিলের জাতীয় দলে জায়গা করে নেওয়া এবং আগামী বিশ্বকাপে অংশগ্রহণ করা। জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তিও জানিয়েছেন, নেইমার ফিট থাকলে তাকে দলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

আগামী ১০ জানুয়ারি সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে সান্তোসের নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে। এরপর ২৮ জানুয়ারি চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলিয়ান সিরি-আ লিগে তাদের অভিযান শুরু হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীর মাধবদীতে কিশোরী ধর্ষণ-হত্যা: দ্রুত ও প্রকাশ্যে বিচার চাইলেন মাওলানা জালালুদ্দীন

২০২৬ সাল পর্যন্ত সান্তোসেই থাকছেন নেইমার

আপডেট সময় : ০৯:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬