ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

অবসরের পর কোচ নয় বরং ক্লাবের মালিক হতে চান লিওনেল মেসি

ফুটবল বিশ্বের কিংবদন্তি লিওনেল মেসি আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে অবসরের পরবর্তী জীবন নিয়ে নিজের ভবিষ্যৎ ভাবনার কথা জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, খেলোয়াড়ি জীবন শেষে তাকে ডাগআউটে কোচ হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা খুব কম। এর বদলে তিনি একটি ফুটবল ক্লাবের মালিক হিসেবে কাজ করতে বেশি আগ্রহী।

আর্জেন্টাইন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, কোচিং পেশার চেয়ে একটি ক্লাব পরিচালনা করা তাকে বেশি টানে। তিনি একদম শূন্য থেকে একটি ক্লাব গড়ে তুলতে চান এবং তৃণমূল পর্যায় থেকে শিশুদের ফুটবল প্রতিভা বিকাশে সহায়তা করতে চান। ছোটদের বড় অর্জনের পথে সঙ্গী হওয়াকেই তিনি নিজের নতুন লক্ষ্য হিসেবে দেখছেন।

ভবিষ্যতের এই পরিকল্পনা বাস্তবায়নে মেসি ইতোমধ্যেই কাজ শুরু করেছেন। নিজের দীর্ঘদিনের বন্ধু ও সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে মিলে তিনি উরুগুয়ের চতুর্থ বিভাগের দল দেপোর্তিভো এলএসএম এর সঙ্গে যুক্ত হয়েছেন। দুই তারকার নামের আদ্যক্ষর দিয়ে গড়ে ওঠা এই ক্লাবে বর্তমানে কয়েক হাজার সদস্য ও পেশাদার কর্মী যুক্ত রয়েছেন। মূলত তরুণ ফুটবলারদের সঠিক সুযোগ-সুবিধা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া বিশ্বজুড়ে কিশোর ফুটবলারদের জন্য মেসি কাপ নামে একটি অনূর্ধ্ব-১৬ যুব টুর্নামেন্টও চালু করেছেন তিনি। মাঠের বাইরের এসব কাজ চালিয়ে গেলেও আপাতত মাঠের ফুটবলেই পূর্ণ মনোযোগ দিচ্ছেন এই মহাতারকা। ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ মেসি বর্তমানে নতুন মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে মায়ামির হয়ে নতুন মিশন শুরু করবেন তিনি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীর মাধবদীতে কিশোরী ধর্ষণ-হত্যা: দ্রুত ও প্রকাশ্যে বিচার চাইলেন মাওলানা জালালুদ্দীন

অবসরের পর কোচ নয় বরং ক্লাবের মালিক হতে চান লিওনেল মেসি

আপডেট সময় : ০৮:৫৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬