বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তারেক রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে আয়োজিত এই বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, সমসাময়িক রাজনীতি এবং কূটনৈতিক বিষয়সহ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা।
বৈঠকে তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
রিপোর্টারের নাম 
























