ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ছয়জন নেতার ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ৭ জানুয়ারি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং দলের আদর্শ বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে ইতিপূর্বে এই নেতাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলের হাইকমান্ড তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

যাদের বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে তারা হলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান টিপু, শাহ আমিনুল ইসলাম আমিন ও হারুন অর রশিদ। তালিকায় আরও রয়েছেন পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. হাবিব আল-আমীন ফেরদৌস, দেবীগঞ্জ উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহিম এবং পটুয়াখালী জেলার দুমকি উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে এই আদেশ কার্যকর করা হয়েছে এবং এর মাধ্যমে তারা পুনরায় দলের প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন। সংশ্লিষ্ট নেতাদের আবেদনের প্রেক্ষিতেই দলীয় ফোরামে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগান-পাক সীমান্তে উত্তেজনা: আঞ্চলিক শান্তি ফেরাতে তুরস্কের কূটনৈতিক দৌড়ঝাঁপ

বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

আপডেট সময় : ০৭:৩৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬