ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপিতে যোগ দিলেন জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর আরশাদুল হক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর আরশাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। আজ বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আবেদনপত্র জমা দিয়ে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।

মীর আরশাদুল হক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপির মনোনীত প্রার্থী ছিলেন। তিনি দলটির নির্বাহী কাউন্সিলের সদস্য থাকার পাশাপাশি পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরীর প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি এনসিপির মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটিরও সদস্য ছিলেন।

এর আগে গত ২৫ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণার মাধ্যমে এনসিপির সাথে সকল রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করেন মীর আরশাদুল হক। জামায়াতের সঙ্গে এনসিপির জোটবদ্ধ হওয়ার বিষয়ে ব্যক্তিগতভাবে দ্বিমত পোষণ করে তিনি দল ত্যাগ করেন এবং বিএনপির প্রতি তার সমর্থনের কথা জানান। একইসাথে দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে তিনি স্বাগত জানান। বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে শিশু হত্যার নির্মমতা: ন্যায়বিচারের দাবিতে সোচ্চার জমিয়ত

বিএনপিতে যোগ দিলেন জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর আরশাদুল হক

আপডেট সময় : ০৬:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬