ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন সাবেক নেতা মীর আরশাদুল হক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর আরশাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আবেদনপত্র জমা দিয়ে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মীর আরশাদুল হক এর আগে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে এনসিপির মনোনীত প্রার্থী ছিলেন। তিনি দলটির পরিবেশ সেলের প্রধান, চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী এবং কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিলের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি দলটির মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবেও সক্রিয় ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে এনসিপির সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন মীর আরশাদুল হক। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোটবদ্ধ হওয়ার বিষয়ে ব্যক্তিগতভাবে একমত হতে না পেরে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন এবং বিএনপির আদর্শের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন। একই সঙ্গে দীর্ঘ সময় পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান এই নেতা।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে শিশু হত্যার নির্মমতা: ন্যায়বিচারের দাবিতে সোচ্চার জমিয়ত

এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন সাবেক নেতা মীর আরশাদুল হক

আপডেট সময় : ০৬:০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬