ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ক্রিকেট কিংবদন্তি শচীনপুত্রের বিয়ের তারিখ ও ভেন্যু প্রকাশ

ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের বিয়ের প্রস্তুতি ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অর্জুন আগামী মার্চ মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তার হবু স্ত্রীর নাম সানিয়া চাঁদখোক।

প্রতিবেদন অনুসারে, বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা মুম্বাই শহরে সম্পন্ন হবে। এটি একটি একান্ত ব্যক্তিগত আয়োজন হতে যাচ্ছে, যেখানে শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের উপস্থিতিতেই বিয়ের পর্বগুলো সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। জানা গেছে, ৩ মার্চ থেকে বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা শুরু হয়ে মূল বিবাহ অনুষ্ঠান ৫ মার্চ অনুষ্ঠিত হবে।

এর আগে গত বছরের আগস্ট মাসে অর্জুন ও সানিয়ার বাগদানও একান্ত পারিবারিকভাবে সম্পন্ন হয়েছিল।

সানিয়া চাঁদখোক পেশায় একজন ভেটেরিনারি টেকনিশিয়ান ও উদ্যোক্তা। অন্যদিকে, অর্জুন টেন্ডুলকার তার ব্যক্তিগত জীবনকে বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন।

ছেলের বিয়েকে ঘিরে শচীন টেন্ডুলকারের পরিবারে এখন আনন্দের আবহ বিরাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে শিশু হত্যার নির্মমতা: ন্যায়বিচারের দাবিতে সোচ্চার জমিয়ত

ক্রিকেট কিংবদন্তি শচীনপুত্রের বিয়ের তারিখ ও ভেন্যু প্রকাশ

আপডেট সময় : ০৪:৩৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬