ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ঢাবি ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের সঙ্গে উপাচার্যের বৈঠক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান নির্বাচন-পূর্ব সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থিতিশীলতা রক্ষা, শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান, শিক্ষা ও গবেষণা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, চলমান উন্নয়ন প্রকল্পসমূহ এবং শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান গুরুত্বারোপ করে বলেন, জাতীয় জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা অপরিহার্য। তিনি বলেন, শিক্ষা ও গবেষণার স্বাভাবিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।

ডা. শফিকুর রহমান আরও জানান, এই লক্ষ্য অর্জনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গঠনমূলক ও ইতিবাচক সহযোগিতা অব্যাহত থাকবে। দেশ, শিক্ষা এবং তরুণ প্রজন্মের সার্বিক কল্যাণে সকল পক্ষের সম্মিলিত উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে শিশু হত্যার নির্মমতা: ন্যায়বিচারের দাবিতে সোচ্চার জমিয়ত

ঢাবি ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের সঙ্গে উপাচার্যের বৈঠক

আপডেট সময় : ১০:০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬