ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হয়েছেন রুবেন আমোরিম। মাত্র ১৪ মাসের সংক্ষিপ্ত সময়েই তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
ক্লাবের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং মাঠের হতাশাজনক পারফরম্যান্স— এই দুই প্রধান কারণেই আমোরিমের বিদায় ঘণ্টা বাজলো। সম্প্রতি ক্লাব পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে তার প্রকাশ্য সমালোচনাই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে, যা শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে ফাটল ধরিয়ে দেয়।
পরিসংখ্যান বলছে, ইউনাইটেডের দায়িত্ব পালনকালে আমোরিম মোট ৬৩টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে জয় এসেছে মাত্র ২৪টিতে। ক্লাবের ইতিহাসে অন্যতম দুর্বল কোচিং রেকর্ডের এটি একটি।
আমোরিমের স্থলাভিষিক্ত হিসেবে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ক্লাবটির সাবেক মিডফিল্ডার ড্যারেন ফ্লেচার। নতুন স্থায়ী কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত তিনিই দলের দেখভালের দায়িত্বে থাকবেন।
রিপোর্টারের নাম 

























