ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে নিউইয়র্কের আদালতে হাজির, বিশ্বজুড়ে উত্তেজনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

কড়া নিরাপত্তার মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের আদালতে হাজির করা হয়েছে। ম্যানহাটন কোর্ট বিল্ডিংয়ে আনার সময় তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসও তার সঙ্গে ছিলেন। সশস্ত্র নিরাপত্তা কর্মীরা নিবিড় পাহারায় তাদের আদালতে নিয়ে আসে।

জানা গেছে, মাদুরোকে একটি হেলিকপ্টারে করে ম্যানহাটন কোর্টে আনা হয়। হেলিকপ্টার থেকে নামার সময় মার্কিন মাদকবিরোধী সংস্থার (ডিইএ) এজেন্টরা তাকে ঘিরে রাখেন। মাদুরো ও তার স্ত্রীর পরনে কারাবন্দিদের মতো পোশাক দেখা গেছে। নামার সময় মাদুরোকে কিছুটা খুঁড়িয়ে হাঁটতে দেখা গেলেও তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

শুক্রবার রাতে ভেনেজুয়েলা থেকে আটক করার পর প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে রাখা হয়েছিল। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো ও তার স্ত্রী মাদক এবং অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত। একইসঙ্গে মাদুরোর ছেলে গুয়েরার বিরুদ্ধেও মার্কিন আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে।

এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছে। কিউবা এই পরিস্থিতিকে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোকে তাদের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। একটি আঞ্চলিক সম্মেলনে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলের জন্য একটি ‘ঐতিহাসিক ও অস্তিত্বগত হুমকি’। তিনি জোর দিয়ে বলেন, লাতিন আমেরিকা কারও সম্পত্তি নয়, এর একমাত্র মালিক সেখানকার জনগণ।

এদিকে, রাশিয়া তাদের নাগরিকদের ভেনেজুয়েলা ভ্রমণে সতর্কতা জারি করেছে। মস্কো সরকার এ ঘটনাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘সশস্ত্র আগ্রাসনের একটি কর্মকাণ্ড’ হিসেবে তীব্র নিন্দা জানিয়েছে এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বাংলাদেশের পক্ষ থেকেও ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ঢাকা বিশ্বাস করে যে, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে কূটনীতি ও সংলাপের মাধ্যমে দেশগুলোর মধ্যে সব ধরনের বিরোধ নিষ্পত্তি হওয়া সম্ভব।

অন্যদিকে, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মোড় দেখা দিয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশটির সুপ্রিম কোর্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছে। শিগগিরই তার শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। জাতীয় পরিষদের বার্ষিক অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে দেশটির আইনসভা তার নতুন বছরের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগান-পাক সংঘাতে নতুন মোড়: তালেবান প্রধান আখুন্দজাদা নিহত হওয়ার দাবি, ভূ-রাজনীতিতে তীব্র তোলপাড়

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে নিউইয়র্কের আদালতে হাজির, বিশ্বজুড়ে উত্তেজনা

আপডেট সময় : ০১:৫৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬