ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

মার্কিন আদালতে মাদক ও অস্ত্র চোরাচালান মামলায় নির্দোষ দাবি করলেন মাদুরো ও তার স্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় নিজেদের নির্দোষ দাবি করেছেন। সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে তাদের হাজির করা হয়।

আদালতে নিকোলাস মাদুরো জোর দিয়ে বলেন, “আমি নির্দোষ ও একজন সৎ মানুষ। আমি এখনও আমার দেশের প্রেসিডেন্ট।” তার আইনজীবীর মাধ্যমে জানানো হয়েছে, আপাতত মাদুরো জামিনের জন্য আবেদন করছেন না, তবে ভবিষ্যতে এ বিষয়ে আবেদন করার সম্ভাবনা রয়েছে।

এর আগে, ওইদিন সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ম্যানহাটনের ফেডারেল আদালতে নেওয়া হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। কয়েদিদের পোশাকে তাদের আদালতে হাজির করা হয়। ভেনেজুয়েলা থেকে তুলে আনার পর তাদের নিউ ইয়র্কের ব্রুকলিনের কারাগারে বন্দি রাখা হয়েছিল।

মার্কিন যুক্তরাষ্ট্র মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের গুরুতর অভিযোগ এনেছে। একই অভিযোগে মাদুরোপুত্র গুয়েরা’র বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে।

আদালত শুনানি শেষে আগামী ১৭ মার্চ মাদুরোর পরবর্তী হাজিরার দিন ধার্য করেছেন। এই মামলার বিচারক অ্যালভিন হেলারস্টাইন এই নির্দেশ দিয়েছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে আপাতত স্বস্তির নিশ্বাস, কাবুলসহ কিছু এলাকায় শান্তি

মার্কিন আদালতে মাদক ও অস্ত্র চোরাচালান মামলায় নির্দোষ দাবি করলেন মাদুরো ও তার স্ত্রী

আপডেট সময় : ০১:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬