ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ডেলসি রদ্রিগেজের ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডেলসি রদ্রিগেজ। দেশটির জাতীয় পরিষদের বার্ষিক অধিবেশনে এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরের জন্য আইনসভা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শপথ গ্রহণের সময় ডেলসি রদ্রিগেজ উল্লেখ করেন, দেশের প্রতি অবৈধ সামরিক আগ্রাসনের ফলে ভেনেজুয়েলার জনগণের যে কষ্ট হয়েছে, সেই কষ্ট বুকে নিয়ে তিনি এই শপথ গ্রহণ করতে এসেছেন।

এর আগে, যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশটির সর্বোচ্চ আদালত ডেলসিকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করে।

এদিকে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস নিজেদের নির্দোষ দাবি করেছেন। গত সোমবার স্থানীয় সময় রাত ৮টার দিকে নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে তাদের হাজির করা হয়। আদালতে নিকোলাস মাদুরো জোর দিয়ে বলেন, তিনি নির্দোষ, একজন সৎ মানুষ এবং এখনও তার দেশের প্রেসিডেন্ট।

ওইদিন সকালে কয়েদিদের পোশাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ম্যানহাটনের ফেডারেল আদালতে নিয়ে যাওয়া হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে ভেনেজুয়েলা থেকে তুলে আনার পর নিউ ইয়র্কের ব্রুকলিনের কারাগারে বন্দি ছিলেন প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস। যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে। একইসঙ্গে মাদুরোপুত্র গুয়েরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে আপাতত স্বস্তির নিশ্বাস, কাবুলসহ কিছু এলাকায় শান্তি

ডেলসি রদ্রিগেজের ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ

আপডেট সময় : ০১:৫২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬