ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

‘জনগণের অধিকার রক্ষায় তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা জরুরি’আপিল শুনানি শেষে আইনজীবী।

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করার মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোর ওপর আঘাত হানা হয়েছে বলে মন্তব্য করেছেন রিভিউ আবেদনকারীদের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। তিনি দাবি করেন, এই বিলুপ্তির ফলে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষের ভোটাধিকারের নিশ্চয়তা দুর্বল হয়ে পড়েছে। জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে এ বিষয়ে রিভিউ আবেদনের ওপর শুনানি হয়। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন বিশিষ্ট ব্যক্তির পক্ষে আইনজীবী শরীফ ভূঁইয়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে পুনরায় আপিল শুনানিতে এসব কথা বলেন।

আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয় এবং প্রথম দিনের শুনানি শেষ হয়েছে।

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের এই রায়ের বিরুদ্ধে গত বছর ১৬ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি রিভিউ আবেদন করেন। এর কয়েক মাস আগে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদারও এ বিষয়ে রিভিউ আবেদন করেছিলেন। এছাড়াও, বাংলাদেশ জামায়াতে ইসলামীও একটি রিভিউ আবেদন দাখিল করে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভরাডুবি: ‘অপ্রাসঙ্গিক’ হওয়ার ঝুঁকিতে শ্রীলঙ্কা, সাঙ্গাকারার কড়া হুঁশিয়ারি

‘জনগণের অধিকার রক্ষায় তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা জরুরি’আপিল শুনানি শেষে আইনজীবী।

আপডেট সময় : ০৪:৫৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫