ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

‘কমব্যাট পিস্তল’সহ বিএনপি নেতা গ্রেফতার, প্রতিবাদে মানববন্ধন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে কমব্যাট পিস্তলসহ বিএনপির এক নেতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিএনপির নেতাকর্মীরা।

গ্রেফতার বিএনপি নেতার নাম আজিম উদ্দিন (৪৩)। তিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং গফরগাঁও ইউনিয়নের বলাইবাড়ি গ্রামের বাসিন্দা। তার সহযোগী চমন মণ্ডল (৩৫) গফরগাঁও ইউনিয়নের ঘাগড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে পৌর শহরের রাঘাইচটি এলাকায় কামরুজ্জামান নামের এক ব্যক্তির ভাড়া বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য ছিল, সেখানে মাদক সেবন ও বিক্রি হয়। ওই বাড়িতে মাদকবিরোধী অভিযানে পাওয়া যায় একটি কমব্যাট পিস্তল। 

এ সময় পিস্তলের ১টি ম্যাগাজিন, ২টি কার্তুজ, ৩টি গুলি, ১৫টি ইয়াবা ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেখান থেকে আজিম উদ্দিন ও চমন মণ্ডলকে গ্রেফতার করে গফরগাঁও থানায় হস্তান্তর করা হয়। 

এ ঘটনায় থানার উপপরিদর্শক সাইদুল করিম অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শনিবার (৩ জানুয়ারি) থানায় মামলা করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে কীভাবে আনা হলো, কেন আনা হলো— এসব বিষয়ে আসামিরা কিছু বলছে না। শনিবার দুপুরে দুজনের পাঁচদিন করে রিমান্ড চেয়েছি। আদালত রিমান্ড শুনানি না করে আসামিদের কারাগারে পাঠিয়েছেন।’

এদিকে বিএনপি নেতা আজিম উদ্দিনের গ্রেফতারের প্রতিবাদে শনিবার বেলা ১১টার দিকে গফরগাঁও প্রেসক্লাবের সামনে উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যানারে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহমানবাধিকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান আসলাম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কামরুল ইসলাম, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নবী হোসেন, উপজেলা যুবদল নেতা মনিরুজ্জামান জুয়েল, মোসাদ্দেক হোসেন, মো. সোহেল মিয়া প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ ৮ সপ্তাহ পর্যন্ত চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

‘কমব্যাট পিস্তল’সহ বিএনপি নেতা গ্রেফতার, প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০২:০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬