ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

বিভিন্ন স্থানে নারী-শিশু ধর্ষণ ও খুনের ঘটনায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্বেগ

সারাদেশে অব্যাহত নারী-শিশু ধর্ষণ ও খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

নারী-শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও নারী নির্যাতন ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ফ্রন্টের শীর্ষ নেতারা।

বুধবার (৪ মার্চ) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয়ে অনুষ্ঠিত সভা থেকে এ দাবি জানানো হয়।

ফ্রন্টের কেন্দ্রীয় নেতা ও বাসদের সাধারণ সম্পাদক  বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ক্কাফী রতন, বাংলাদেশ জাসদ-এর সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য শামীম ইমাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, সেনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক  সৈয়দ হারুন অর রশীদ ও শহীদুল ইসলাম সবুজ প্রমুখ।

সভার অপর এক প্রস্তাবে ২০ রোজার মধ্যে গার্মেন্টসসহ সব কারখানায় শ্রমিকদের পূর্ণাঙ্গ বোনাসসহ বেতন-ভাতা পরিশোধের জন্য সরকার ও মালিক পক্ষের  প্রতি আহ্বান জানানো হয়।

এছাড়াও আলুর মৌসুমে বাজারে দাম উৎপাদন খরচের চেয়ে কম হওয়ায় চাষিদের দুর্ভোগে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

অবিলম্বে আলু চাষিদের রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানানো হয়।

একইসঙ্গে লাভজনক দামে সরকারি উদ্যোগে আলু ক্রয় করে সামাজিক সুরক্ষা খাতে নিত্যপণ্য বরাদ্দের সঙ্গে ও টিসিবির পণ্য বিক্রির তালিাকায় আলু যুক্ত করার কথা বলেন যুক্তফ্রন্টের নেতারা। পাশাপাশি বিদেশে আলু রফতানির ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শামীম ওসমানসহ ১২ জনকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

বিভিন্ন স্থানে নারী-শিশু ধর্ষণ ও খুনের ঘটনায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্বেগ

আপডেট সময় : ০৭:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬