ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচন নিয়ে সরকারের পূর্ণ প্রস্তুতি, কোনো নিরাপত্তা সমস্যা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বস্ত করেছেন যে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না।

আজ সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ। যেহেতু এ বছর নির্বাচন নিয়ে জনগণের মধ্যে কিছু সংশয় রয়েছে, তাই আমরা পুলিশের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এছাড়া, গত তিনটি নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের এবার দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। আজকের বৈঠকে নির্বাচনের প্রস্তুতি, প্রশিক্ষণের অগ্রগতি এবং সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, এবং আমরা নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি শেষ করতে চাই।

পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি এমন কোনো জিনিস নয় যে বাজার থেকে চাইলেই কিনে আনা যাবে। নিয়ম মেনেই কেনা হবে। এই খাতে ৪০০ কোটি টাকার একটি থোক বরাদ্দ রাখা হয়েছে এবং দরপত্র ও দরাদরি প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত দাম নির্ধারণ করা হবে।

আগামী নির্বাচনের আগে পুলিশ প্রশিক্ষণ সম্পন্ন করতে পারবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি দৃঢ়তার সাথে বলেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) নিজেই জানিয়েছেন পুলিশের সক্ষমতা রয়েছে এবং আমরা মনে করি এ নিয়ে কোনো সমস্যা হবে না।

আইজিপির সাম্প্রতিক একটি মন্তব্য—যেখানে তিনি বলেছিলেন নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশ ঝুঁকিতে পড়তে পারে—সেই বিষয়ে উপদেষ্টা বলেন, “আইজিপি যদি বলে থাকেন, আমি সেটি সমর্থন করি। বাংলাদেশে ঝুঁকির অভাব নেই, অনেক ধরনের ঝুঁকি থাকে।”

এছাড়াও, সাম্প্রতিক আগুনের ঘটনাগুলো প্রসঙ্গে তিনি জানান, গতকাল এ বিষয়ে একটি বৈঠক হয়েছে এবং বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ হলেই আগুনের প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

নির্বাচন নিয়ে সরকারের পূর্ণ প্রস্তুতি, কোনো নিরাপত্তা সমস্যা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৯:৫৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫