ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির সংলাপ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই মতবিনিময় সভা শুরু হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত আছেন।

নির্বাচনের প্রস্তুতির মধ্যে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এটিই প্রথম বৈঠক। সভাটি ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক আলোচনা হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ, ডিজিএফআই, এনএসআই, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, এনটিএমসি, র‍্যাব এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও সিআইডির প্রতিনিধি/মহাপরিচালকরা উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ‘সংলাপ পর্ব’ শুরু করেছিল নির্বাচন কমিশন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের প্রাণহানি

নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির সংলাপ শুরু

আপডেট সময় : ১২:১৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫