ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

পোল্যান্ডে ভারী তুষারপাত, মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

পোল্যান্ডে ভারী তুষারপাতের কারণে রাজধানী ওয়ারশ এবং বাল্টিক বন্দর শহর দানস্কের মধ্যবর্তী মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতভর চলা এই অচলাবস্থায় হাড়কাঁপানো শীতের মধ্যে শত শত মানুষ নিজ নিজ গাড়িতে আটকা পড়েন। বুধবার পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিাটিশ বার্তা সংস্থা রয়টার্স।

পোল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর ওলসটিনের পুলিশ মুখপাত্র টমাস মার্কোস্কি জানান, মঙ্গলবার বিকেল চারটার পর থেকেই এস৭ রুটে পরিস্থিতির অবনতি হতে শুরু করে। মহাসড়কের ঢালু অংশে মালবাহী ট্রাকগুলো চলতে গিয়ে সমস্যায় পড়লে দীর্ঘ যানজটের সূত্রপাত হয়। যা রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় ২০ কিলোমিটারে গিয়ে দাঁড়ায়।

তবে বুধবার ভোরের দিকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং ফের যান চলাচল শুরু হয়। দেশটির অবকাঠামো বিষয়ক উপমন্ত্রী স্তানিস্লাভ বুকোউইচ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মহাসড়কে এই চরম প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হলেও এতে কেউ হতাহত হননি।

যানজট নিরসনে ওসত্রোদা এলাকার পুলিশ সদস্যরাও কাজ করেছেন। শহরটি ওলসটিন থেকে প্রায় ৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সেখানকার পুলিশ মুখপাত্র আন্না কারচেউস্কা জানান, আটকে পড়া চালকদের সাধ্যমতো সহায়তা দেওয়া হয়েছে। ওসত্রোদা সিটি হলের প্রস্তুত করা কফি ও গরম চা পুলিশের মাধ্যমে চালকদের মাঝে বিতরণ করা হয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিএপি জানিয়েছে, তুষারপাতের প্রভাবে রেল ও বিমান চলাচলেও কিছু বিঘ্ন ঘটেছে। তবে বর্তমানে সব পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে মুন্সীগঞ্জ বার নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

পোল্যান্ডে ভারী তুষারপাত, মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট

আপডেট সময় : ০৯:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫