বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচিতে আবারও পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্থগিত করা দুই ম্যাচের নতুন সূচি অনুযায়ী সিলেটে আগামী ৪ জানুয়ারি হবে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
আনুষ্ঠানিক বিবৃতিতে দিয়ে বিসিবি এদিন রাতে জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে বুধবারও (৩১ ডিসেম্বর) কোনও বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হবে না।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ও শুক্রবার (১ ও ২ জানুয়ারি) নির্ধারিত ম্যাচগুলো পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী মাঠে গড়াবে।
মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের। পরে সন্ধ্যার ম্যাচে খেলার কথা রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের। এখন আগামী রবিবার মুখোমুখি হবে তারা।
এর আগে বিকালে বিপিএলের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছিল, মঙ্গলবারের ম্যাচগুলো হবে বুধবার।
এদিকে আগামী সোমবার থেকে বিপিএলের পরের খেলা হওয়ার কথা ছিল চট্টগ্রামে। এখন পরিবর্তী পরিস্থিতিতে ৫ জানুয়ারি থেকে ম্যাচগুলোর সংশোধিত সূচি শিগগিরই প্রকাশ করবে বিপিএল গভর্নিং কাউন্সিল।
রিপোর্টারের নাম 

























