ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

উত্তরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরায় চার নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে রেললাইনের পাশ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা পথচারী শিপন জানান, সকালের দিকে উত্তরার চার নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবকটি ভবঘুরে প্রকৃতির ছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি বলেন, “আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।” নিহতের পরনে একটি জিন্স প্যান্ট ছিল বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের ঘটনায় ‘মব-কালচারের’ আশঙ্কা জামায়াত আমিরের

উত্তরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:১৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫