ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বিএনপির সঙ্গে নির্বাচনি সমঝোতায় ৪টি আসন ছাড় পেলো জমিয়ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

নির্বাচনি সমঝোতায় ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ৪টি আসন ছাড় দিয়েছে বিএনপি।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দল দুটির যৌথ সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত হয়।

বিএনপির সঙ্গে সমঝোতায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছাড় দেওয়া ৪টি আসনের মধ্যে দলটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক নির্বাচন করবেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে।

এছাড়াও মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী নীলফামারী-২ (ডিমলা-ডোমার), মাওলানা জুনায়েদ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এবং মুফতী মনির হোসাইন কাসেমী নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

অপরদিকে জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা তাফাজ্জুল হক আজিজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’: সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য বিশেষ সম্মান ও চিকিৎসা সুবিধা

বিএনপির সঙ্গে নির্বাচনি সমঝোতায় ৪টি আসন ছাড় পেলো জমিয়ত

আপডেট সময় : ০১:০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫