ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

ভারত ও মালয়েশিয়াকে হারিয়ে কোয়ার্টারে দুই বাংলাদেশি জুটি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিকদের আল আমিন জুমার-মোয়াজ্জেম হোসেন অহিদুল এবং মাসুদ আহমেদ-সাদাকাত রবিন জুটি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ দ্বৈতের প্রি-কোয়ার্টার ফাইনালে ভারতের ডেভার্ট মান ও সৌরভ নাইন জুটিকে হারিয়েছেন জুমার-অহিদুল জুটি। জমজমাট লড়াইয়ের প্রথম সেটে ২১-১৯ পয়েন্টে জয়ের পর দ্বিতীয় সেটে ১৭-২১ ব্যবধানে হেরে যান তারা। তবে নির্ণায়ক সেটে ঘুরে দাঁড়িয়ে ২১-১৪ পয়েন্টে জয় নিশ্চিত করেন বাংলাদেশি শাটলাররা।

অন্য ম্যাচে মালয়েশিয়ার লিউ ওয়েন জি ও জিয়া লি তান জুটির বিপক্ষে নাটকীয় জয় পায় মাসুদ আহমেদ ও সাদাকাত রবিন জুটি। প্রথম সেটে ১৪-২১ পয়েন্টে হেরে ব্যাকফুটে চলে গেলেও, পরের দুই সেটে ২১-১৪ ও ২১-১৭ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন তারা।

রবিন ও মাসুদ রবিন ও মাসুদ

দিনাজপুরের আলোরা শাটলার একাডেমি থেকে উঠে আসা এই জুটি জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “কোয়ার্টার ফাইনালেও আমরা জয়ের ধারা ধরে রাখতে চাই।”  

উল্লেখ্য, জুমার-অহিদুল জুটি সবশেষ কানাডায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছিল। গত এক বছর ধরে একসঙ্গে খেলা এই জুটির লক্ষ্য এবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়া।

ম্যাচ শেষে তারা বলেন, “আমরা কোয়ার্টারে পা রেখেছি। আরও অনেকদূর যেতে চাই। কানাডায় স্বর্ণ জিততে পারিনি, ঘরের মাঠে স্বর্ণ জিততে চাই। আমরা দুজন অনেকদিন পরস্পরের সঙ্গে জুটি বেঁধে খেলছি। একে অপরের মধ্যে বেশ ভালোই বোঝাপড়া। প্রতিপক্ষ যেই আসকু আমরা জয়ের জন্যই আগামীকাল খেলতে নামবো।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারত ও মালয়েশিয়াকে হারিয়ে কোয়ার্টারে দুই বাংলাদেশি জুটি

আপডেট সময় : ১১:১৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫