মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৩২ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ঝুঁকিতে না থাকলে অভিবাসীদের ফেরত পাঠাতে পারবে রাষ্ট্র: ইউরোপীয় আদালত

  • হালনাগাদ সময় : ০৪:৩৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

অভিবাসনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে—এমন কোনো দেশ থেকে আসা অভিবাসীদের সীমান্ত থেকেই ফেরত পাঠাতে পারবে সংশ্লিষ্ট রাষ্ট্র। তবে এ ক্ষেত্রে অভিবাসীরা বিশেষভাবে অসহায় বা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতে পারবেন না। মঙ্গলবার (২৫ নভেম্বর) দেওয়া তিনটি পৃথক রায়ে এমন সিদ্ধান্ত জানিয়েছেন ইউরোপীয় মানবাধিকার আদালত (ইসিএইচআর)। ২০২১ ও ২০২২ সালে কয়েকজন অভিবাসী পোল্যান্ড, লাটভিয়া ও লিথুয়ানিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন। তাদের দাবি, দেশগুলোর সীমান্তরক্ষীরা আশ্রয়ের আবেদন করার সুযোগ না দিয়েই তাদের বেলারুশে ফেরত পাঠিয়েছেন।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় মানবাধিকার আদালত তিনটি মামলার রায় দেন। তবে আদালত মনে করেন, অভিযোগের আওতায় থাকা সব অভিবাসীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত বেআইনি ছিল না। আদালতের মতে, কোনো অভিবাসী বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় না থাকলে এবং তিনি এমন কোনো দেশ থেকে এলে, যে দেশ অভিবাসনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তাহলে তাকে সীমান্ত থেকে ফেরত পাঠানো যেতে পারে। এ ক্ষেত্রে বেলারুশের উদাহরণ তুলে ধরেছে আদালত। কারণ, তিনটি মামলার সব আবেদনকারীই দেশটি থেকে এসেছিলেন। আদালত বলেছেন, বেলারুশ বিভিন্ন তৃতীয় দেশের নাগরিকদের নিজেদের ভূখণ্ডে প্রবেশের সুযোগ করে দিয়েছিল। পরে তাদের পোল্যান্ড, লাটভিয়া কিংবা লিথুয়ানিয়ার সীমান্তে পৌঁছে দিয়ে জোরপূর্বক সীমান্ত পার হতে বাধ্য করা হয়।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২১ সালে বেলারুশ পরিকল্পিতভাবে অভিবাসীদের এভাবে সীমান্তে প্রবেশের ব্যবস্থা করেছিল। এর উদ্দেশ্য ছিল প্রতিবেশী দেশগুলো এবং ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অস্থিতিশীল করা। ২০২০ সালে বিরোধী আন্দোলন দমনের পর আলেকজান্ডার লুকাশেঙ্কোর সরকারের ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিশোধ নিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে মনে করে আদালত। ফ্রান্সের স্ট্রাসবুর্গভিত্তিক এই আদালত তিনটি পৃথক রায়ে অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে নতুন একটি পার্থক্য তুলে ধরেছেন। আদালতের মতে, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে অভিবাসীদের ফেরত পাঠানো হলেও তা ইউরোপীয় মানবাধিকার কনভেনশন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে না। তবে কিছু ক্ষেত্রে অভিবাসীদের ফেরত পাঠানো বেআইনি থাকবে বলেও জানিয়েছেন আদালত। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তির বয়স, শারীরিক অবস্থা কিংবা প্রতিবন্ধকতার কারণে বিশেষ ঝুঁকিতে থাকার পরিস্থিতি। এ ছাড়া কাউকে ফেরত পাঠালে তার জীবন তাৎক্ষণিক ও বাস্তব হুমকির মুখে পড়তে পারে—এমন সুনির্দিষ্ট কারণ থাকলেও তাকে ফেরত পাঠানো যাবে না। পোল্যান্ডের বিরুদ্ধে করা একটি মামলায় দুই আফগান নাগরিক অভিযোগ করেছিলেন। এ বিষয়ে আদালত জানান, ২০২১ সালে প্রথম আফগান নাগরিককে ফেরত পাঠানোর সিদ্ধান্ত বেআইনি ছিল। কারণ, এর আগে আদালতের একটি আদেশে পোল্যান্ডকে ওই ব্যক্তিকে নিজেদের ভূখণ্ডে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে দ্বিতীয় আফগান নাগরিককে ফেরত পাঠানোর সিদ্ধান্তকে বৈধ বলে মনে করেছে আদালত। কারণ, আদালতের নির্ধারিত যে দুটি পরিস্থিতিতে অভিবাসীদের ফেরত পাঠানো বেআইনি, ওই ব্যক্তি তার মধ্যে পড়েননি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩

25 November 2026

বিশাল অ্যানাকোন্ডাকে স্পর্শ, মেয়ে মালতির সাহসে মুগ্ধ প্রিয়াঙ্কা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঝুঁকিতে না থাকলে অভিবাসীদের ফেরত পাঠাতে পারবে রাষ্ট্র: ইউরোপীয় আদালত

হালনাগাদ সময় : ০৪:৩৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬