মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১০ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চাঁদা নিয়ে বিরোধ: চাঁপাইনবাবগঞ্জে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

  • হালনাগাদ সময় : ০২:৪২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বাস মালিক ও সড়ক পরিবহন মালিক সমিতির মধ্যে চাঁদা আদায় নিয়ে বিরোধের জেরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে জেলা থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে না যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জানা গেছে, আগে প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা নেওয়া হলেও সম্প্রতি মালিক সমিতি তা বাড়িয়ে ১৫০ টাকা দাবি করে। এই বাড়তি চাঁদা প্রদানে অপারগতা প্রকাশ করে বাস মালিকরা সেবা বন্ধ রেখেছেন। ফলে ঢাকা ও রাজশাহীসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য টার্মিনালে এসে যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষা করেও বাস পাচ্ছেন না।

চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু মিয়া জানিয়েছেন, চাঁদা আদায় নিয়ে মতবিরোধের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যাত্রীরা দ্রুত এই সমস্যার সমাধান করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দে নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্রসহ আটক ৩

27 November 2026

সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’, তালিকায় পঞ্চম অবস্থান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চাঁদা নিয়ে বিরোধ: চাঁপাইনবাবগঞ্জে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

হালনাগাদ সময় : ০২:৪২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬