মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৪৮ পূর্বাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বকুলতলা ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে উত্তরায় সমাহিত হবেন নাট্যকার মাতিয়া বানু শুকু

  • হালনাগাদ সময় : ১১:৪১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকুর শেষ বিদায়, জানাজা ও দাফনের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নেওয়া হয় তাঁর মরদেহ। সেখানে শেষ শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তাঁকে।

এরপর দুটি জানাজা শেষে রাজধানীর উত্তরায় দাফন করা হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নির্মাতাকে। মাতিয়া বানু শুকুর ঘনিষ্ঠজন ও সংস্কৃতিকর্মী এরশাদুল হক টিংকু এসব তথ্য নিশ্চিত করেছেন।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় চারুকলার বকুলতলায় তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল সাড়ে ১০টা পর্যন্ত তা রাখা হয়। এরপর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হবে।

শহীদ মিনার থেকে মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে বাদ জুমা তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নেওয়া হবে উত্তরার ১১ নম্বর সেক্টর জামে মসজিদে। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন মাতিয়া বানু শুকু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তাঁর এই প্রয়াণে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দে নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্রসহ আটক ৩

27 November 2026

সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’, তালিকায় পঞ্চম অবস্থান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বকুলতলা ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে উত্তরায় সমাহিত হবেন নাট্যকার মাতিয়া বানু শুকু

হালনাগাদ সময় : ১১:৪১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬