মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৪ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রাজবাড়ীর গোয়ালন্দে নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্রসহ আটক ৩

  • হালনাগাদ সময় : ১১:৪৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দে ইজিবাইকে থাকা এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে ম্যাগাজিন ও গুলিবিহীন একটি বিদেশি পিস্তল (তরাশ) উদ্ধার করা হয় এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া এলাকায় লুৎফর করিম টিটুর বাড়ির সামনে বেড়িবাঁধের পাকা সড়কে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—ফরিদপুরের সদরপুর উপজেলার শ্যামপুর/মটকচর এলাকার দবির উদ্দিনের ছেলে জুয়েল উদ্দিন (২৩), একই উপজেলার আমিরাবাদ এলাকার আ. আলিমের ছেলে মো. জাহিদ (৩২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার বায়তুল আমান পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের আনোয়ার শেখের ছেলে রাতুল শেখ (২২)।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ফরিদপুর থেকে গোয়ালন্দগামী একটি ইজিবাইকে থাকা নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছয় সদস্যের একটি ছিনতাইকারী চক্র। তাদের মধ্যে চারজন একটি সাদা প্রাইভেট কারে এবং দুজন একটি মোটরসাইকেলে ছিল।

এ সময় ইজিবাইকে থাকা যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রাইভেট কারে থাকা দুজন ও মোটরসাইকেলে থাকা একজনসহ মোট তিনজনকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দে নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্রসহ আটক ৩

27 November 2026

সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’, তালিকায় পঞ্চম অবস্থান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজবাড়ীর গোয়ালন্দে নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্রসহ আটক ৩

হালনাগাদ সময় : ১১:৪৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬