মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৩ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানী থেকে গ্রেপ্তার ৫১৭

  • হালনাগাদ সময় : ১১:৪৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৪৭ জন, ওয়ারী বিভাগ ৮০ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৭৬ জন, মিরপুর বিভাগ ১৪৬ জন, গুলশান বিভাগ ৪৫ জন, উত্তরা বিভাগ ৪১ জন, গোয়েন্দা বিভাগ ৩ জন ও এসআরইউ কর্তৃক ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১টি অবিস্ফোরিত ককটেল, ৪টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯১৫৮ পিস ইয়াবা, ১টি বাস, ব্যাংকের ৩টি কার্ড, ১১টি মোবাইল ফোন, নগদ ১২ হাজার ৯৬৫ টাকা ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দে নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্রসহ আটক ৩

27 November 2026

সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’, তালিকায় পঞ্চম অবস্থান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানী থেকে গ্রেপ্তার ৫১৭

হালনাগাদ সময় : ১১:৪৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬