মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:২৬ পূর্বাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী

  • হালনাগাদ সময় : ১০:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও যেন কেউ চোখ তুলে না তাকায়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে অবস্থান করে তরুণ প্রজন্ম ও ছাত্রদের আন্দোলনে অগ্নি সন্ত্রাসের উসকানি দিচ্ছেন। তিনি বলেন, ক্ষমতার লোভে যারা দেশে অস্থিতিশীলতা তৈরির পায়তারা করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সরকার সব অপরাধের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে দেশে ফিরলেন আরও ৪১ বাংলাদেশি জেলে

26 November 2026

হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে খটখট শব্দে মুখর মানিকগঞ্জের হাজারীপল্লি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী

হালনাগাদ সময় : ১০:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬