মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪৬ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঁচ বছর ধরে সম্মানী ভাতা পাচ্ছেন না লক্ষ্মীপুরের ইউপি সদস্য

  • হালনাগাদ সময় : ০৯:৫৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আজমির হোসেন গত পাঁচ বছর ধরে তাঁর সরকারি সম্মানী ভাতা থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ করেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা (সচিব) পরস্পরের যোগসাজশে তাঁকে এই ভাতা থেকে বঞ্চিত করছেন বলে তাঁর দাবি।

আজমিরের সুনির্দিষ্ট অভিযোগ, চেয়ারম্যান ও সচিব তাঁর প্রতি চরম বৈষম্যমূলক আচরণ করছেন। তাঁর ওয়ার্ড থেকে পর্যাপ্ত স্থানীয় কর (ট্যাক্স) আদায় হওয়া সত্ত্বেও অজ্ঞাত কারণে গত পাঁচ বছরের প্রায় আড়াই লাখ টাকার ভাতা তাঁকে দেওয়া হয়নি। অথচ অন্যান্য ইউপি সদস্য এবং চেয়ারম্যান নিজে নিয়মিতভাবেই তাঁদের ভাতা তুলে নিচ্ছেন। এ ছাড়া কোনো ধরনের ক্রমিক নম্বর ছাড়াই হাতে লেখা রশিদ ব্যবহার করে ট্যাক্স আদায় করা হচ্ছে এবং সেই সংগৃহীত অর্থের হিসাব নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। বকেয়া ভাতা পাওয়ার জন্য গত ২ নভেম্বর তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম বাবুলের কাছে লিখিত আবেদনও করেছেন।

আজমির হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের দুবারের নির্বাচিত সদস্য এবং পেশায় একজন স্থানীয় ব্যবসায়ী। অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সাল থেকে টানা দুবার তিনি ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন। নিয়ম অনুযায়ী, প্রতি মাসে পরিষদ থেকে তাঁদের ৪ হাজার ৬০০ টাকা করে সম্মানী ভাতা দেওয়ার কথা। তবে প্রথম মেয়াদে তিনি নিয়মিত ভাতা পাননি এবং সর্বশেষ ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ভাতা পেয়েছেন। এরপর থেকে তাঁকে আর কোনো প্রকার ভাতা দেওয়া হয়নি।

ইউনিয়ন পরিষদ সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, ২০২৫ সালের ১১ এপ্রিল চেয়ারম্যান সামছুল ইসলাম বাবুল ও প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানের যৌথ স্বাক্ষরে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মোট ১ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা ভাতা বিতরণ করা হয়। এর মধ্যে চেয়ারম্যান সামছুল ইসলাম বাবুল ২০২৩ সালের মার্চ পর্যন্ত, ইউপি সদস্য সেলিনা আক্তার সুমি ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত, মোহাম্মদ মাসুদ ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এবং কাজী ফরিদ উদ্দিন আকবর ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের ভাতা উত্তোলন করেছেন। অথচ আজমির হোসেন কেবল ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত পাওনা পেয়েছেন।

এ বিষয়ে ইউপি সদস্য আজমির হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দকৃত সরকারি ভাতা থেকে তাঁকে পরিকল্পিতভাবে বঞ্চিত করা হয়েছে। এটি তাঁর প্রতি স্পষ্ট বৈষম্য। গত ১০ বছরের মধ্যে ৫ বছরই তিনি কোনো ভাতা পাননি। অথচ তাঁর ওয়ার্ড ও ইউনিয়ন থেকে নিয়মিত ট্যাক্স সংগ্রহ করা হয়েছে এবং সেই টাকা পরিষদের তহবিলেও জমা হয়েছে। কিন্তু আদায় করা ওই অর্থ কোথায় ও কীভাবে ব্যয় হয়েছে, তা সম্পূর্ণ অস্বচ্ছ। তিনি বারবার চেয়ারম্যান ও সচিবের দ্বারে দ্বারে ঘুরলেও তারা কর্ণপাত করছেন না।

তবে অভিযোগের বিষয়ে হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মিজানুর রহমান জানান, আজমির দুবারের নির্বাচিত সদস্য এবং তাঁর প্রথম মেয়াদের কিছু বকেয়া ভাতা ছিল, যা তিনি পরবর্তীতে উত্তোলন করেছেন। বর্তমান মেয়াদে হয়তো কিছু জটিলতা রয়েছে, তবে ট্যাক্স আদায় সাপেক্ষে তাঁর পাওনা পরিশোধ করা হবে। বই ছাপানোর সময় ক্রমিক নম্বরের ত্রুটি থাকলে তা খতিয়ে দেখা হবে। অন্যদিকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম বাবুলের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে দেশে ফিরলেন আরও ৪১ বাংলাদেশি জেলে

26 November 2026

হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে খটখট শব্দে মুখর মানিকগঞ্জের হাজারীপল্লি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পাঁচ বছর ধরে সম্মানী ভাতা পাচ্ছেন না লক্ষ্মীপুরের ইউপি সদস্য

হালনাগাদ সময় : ০৯:৫৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬