মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:০৯ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক

  • হালনাগাদ সময় : ০৩:২২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সংস্থাটির সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের এ তথ্য জানান।

দুদক সচিব বলেন, শেখ হাসিনা দেশে ফিরে আইনি লড়াই করবেন বলে আমরা প্রত্যাশা করছি। তবে তিনি স্বেচ্ছায় না ফিরলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহায়তা নিয়ে তাঁকে দেশে ফেরানোর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। সাক্ষ্য-প্রমাণসহ আদালতে আবেদন জানানো হবে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মোট ২৪টি মামলা দায়ের করেছে। এর মধ্যে ছয়টি মামলায় তাঁর সাজা হয়েছে। সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, আগামী ১৬ ডিসেম্বর তিনি দেশে ফিরতে পারেন। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, তিনি কেবল যথাযথ প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরতে পারবেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেলের পিলারের গ্রাফিতি নিয়ে ক্ষুব্ধ সারজিস আলম

26 November 2026

আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক

হালনাগাদ সময় : ০৩:২২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬