মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৩৫ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের

  • হালনাগাদ সময় : ১০:০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকটের কোনো সুরাহা না হওয়ায়, দীর্ঘ এক মাস পর আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পূর্বঘোষণা অনুযায়ী, এই শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে এই কঠোর কর্মসূচি কার্যকর করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার রাতে চলমান আন্দোলনকে আরও বেগবান ও ফলপ্রসূ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত ওই সভা শেষে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

শিক্ষার্থীরা জানান, গত দুই মাসেরও বেশি সময় ধরে চলা এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন এবং এ পর্যন্ত ঘোষিত সব কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণভাবে পালন করেছেন। তবে অত্যন্ত দুঃখের বিষয় হলো, চুয়েটের বর্তমান সংকট নিরসনে এখন পর্যন্ত কোনো কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এমতাবস্থায় সংকটের স্থায়ী সমাধান না আসা পর্যন্ত ২৬ নভেম্বর থেকে কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এদিকে, পূর্বঘোষিত শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন চুয়েটের শিক্ষার্থীরা। একই দিন বিকেল ৩টায় চুয়েটের উপাচার্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যরা এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করবেন বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই মূলত বিশ্ববিদ্যালয়ে এই তীব্র অচলাবস্থার সূত্রপাত হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তখনই কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছিলেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর অ্যাকাডেমিক কার্যক্রম পুনরায় চালু হলেও, সংকটের কোনো সুরাহা না হওয়ায় মাত্র এক মাসের ব্যবধানে আবারও শাটডাউনের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন শিক্ষার্থীরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

26 November 2026

পোল্ট্রি খাতে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ, কর্মসংস্থান ৬০ লাখ মানুষের: প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের

হালনাগাদ সময় : ১০:০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬