মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১৪ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান

  • হালনাগাদ সময় : ১০:০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদফতর।

এই উপলক্ষ্যে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী একটি প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

আজ থেকে শুরু হয়ে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে নানা ধরনের কর্মসূচি পালনের মাধ্যমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেলের পিলারের গ্রাফিতি নিয়ে ক্ষুব্ধ সারজিস আলম

26 November 2026

আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান

হালনাগাদ সময় : ১০:০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬