মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:২৫ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও গুলিবর্ষণ: আহত ৫

  • হালনাগাদ সময় : ১০:০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় গড়াই নদীর বালুমহাল নিয়ে বিরোধের জেরে স্থানীয় ওয়ার্ড জামায়াত নেতা মো. শাজাহানের কার্যালয় ও বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় গুলিবর্ষণের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাতে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একদল দুর্বৃত্ত অতর্কিতে জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি ও ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

অভিযোগ রয়েছে, বালুঘাট থেকে চাঁদা দাবিকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। তবে বিএনপি নেতাকর্মীরা এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাদের ভাষ্যমতে, বালুঘাট থেকে অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে জামায়াত নেতা নিজেই এই হামলার নাটক সাজিয়েছেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। হামলায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেলের পিলারের গ্রাফিতি নিয়ে ক্ষুব্ধ সারজিস আলম

26 November 2026

আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও গুলিবর্ষণ: আহত ৫

হালনাগাদ সময় : ১০:০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬