মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১২ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রেকর্ড ভাঙাই যেন ১৭ বছরের বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের নেশা

  • হালনাগাদ সময় : ১০:৩১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বয়স তার মাত্র ১৭ বছর। অথচ মাঠের পারফরম্যান্সে ছাপিয়ে যাচ্ছেন অভিজ্ঞদেরও। একের পর এক রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রের ফুটবলে নিজের আলাদা পরিচয় তৈরি করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। এবার মেজর লিগ সকারের (এমএলএস) বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতে গড়লেন নতুন ইতিহাস!

ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডারের অর্জন শুধু একটি ব্যক্তিগত পুরস্কারেই সীমাবদ্ধ নয়। এমএলএসের ইতিহাসে সবচেয়ে কম বয়সে এই স্বীকৃতি পাওয়ার কীর্তিও এখন তার দখলে। মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে পুরস্কারটি জিতেছেন সুলিভান। এর আগে ২০২১ সালে ১৮ বছর ৩১৩ দিন বয়সে রেকর্ডটি গড়েছিলেন রিকার্ডো পেপি। পাঁচ বছরের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে দিলেন বাংলাদেশি শিকড়ের এই তরুণ।

সুলিভানের শ্রেষ্ঠত্বের প্রমাণ মিলেছে ভোটের ব্যবধানেও। ফিলাডেলফিয়া ইউনিয়নের কারিগরি বিভাগের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও খেলোয়াড়দের মোট ৬৫.০৫ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল পেয়েছেন ১০.৯৮ শতাংশ ভোট। একই ক্লাবের আদি মেহমেতি ৫.৯৮ শতাংশ ভোট নিয়ে তৃতীয় হয়েছেন।

এই স্বীকৃতি ফিলাডেলফিয়া ইউনিয়নের জন্যও বিশেষ। ক্লাবটির ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এমএলএসের বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতলেন সুলিভান।

তবে তাঁর এই সাফল্যের মূল ভিত্তি মাঠের পারফরম্যান্স। নিজের প্রথম পূর্ণাঙ্গ এমএলএস মৌসুমেই প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়িয়েছেন তিনি। নিয়মিত মৌসুমে ২৯ ম্যাচ খেলে করেছেন ৯ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪ গোল। এক মৌসুমে সরাসরি ২৩ গোলে অবদান রাখার মতো কীর্তি এমএলএসে আর কোনো কিশোর ফুটবলারের নেই।

এছাড়া টানা ১০ ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট করার অনন্য রেকর্ড গড়েছেন সুলিভান, যা এমএলএসের ইতিহাসে কিশোর ফুটবলারদের মধ্যে দীর্ঘতম। মাত্র ১৭ বছর ২ দিন বয়সে মাসসেরার স্বীকৃতি পেয়ে লিগটির সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে সেই অর্জনও নিজের করে নেন তিনি।

ক্লাব ফুটবলে এমন দ্যুতি ছড়ানোর পর জাতীয় দলের দরজাও খুলে যায় সুলিভানের। গত সেপ্টেম্বরে পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হয় তার। পরবর্তীতে মেক্সিকোর বিরুদ্ধে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী (১৭ বছর ৫ দিন) আন্তর্জাতিক গোলদাতার রেকর্ড গড়ে নেন এই বিস্ময় বালক।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

24 November 2026

গৌরীপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ অভিযুক্ত আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রেকর্ড ভাঙাই যেন ১৭ বছরের বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের নেশা

হালনাগাদ সময় : ১০:৩১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬