মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২৪ পূর্বাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় মার্কিন কোস্টগার্ডের সন্তোষ প্রকাশ

  • হালনাগাদ সময় : ০৬:১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক জাহাজ ও বন্দর স্থাপনা নিরাপত্তা বিধিমালা (আইএসপিএস কোড) বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের আন্তর্জাতিক বন্দর নিরাপত্তা দলের (আইপিএস) প্রতিনিধি দল। বন্দরের প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা, জেটি, টার্মিনাল ও সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে তারা এ সন্তোষ প্রকাশ করেন।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের প্রতিনিধি দলের সদস্যরা।

এ সময় তাঁরা বন্দরের বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা কাঠামো, আইএসপিএস কোড বাস্তবায়ন এবং গৃহীত বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম সম্পর্কে তাঁদের অবহিত করা হয়।

পরিদর্শনকালে বন্দরের নিরাপত্তা ব্যবস্থায় উচ্চমাত্রার আন্তর্জাতিক মান বজায় রাখা এবং উন্নত নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণের প্রশংসা করেন প্রতিনিধি দলের সদস্যরা। বিশেষ করে নিরাপত্তাকর্মীদের পেশাদারত্ব, ড্রোনের মাধ্যমে নজরদারি, সাইবার নিরাপত্তা ব্যবস্থা এবং সন্ত্রাসবিরোধী মহড়ার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তাঁরা।

প্রতিনিধি দলের পর্যবেক্ষণে বলা হয়, আন্তর্জাতিক বিভিন্ন বন্দরের নিরাপত্তা পরিদর্শনের অভিজ্ঞতার আলোকে চট্টগ্রাম বন্দরে আইএসপিএস কোড বাস্তবায়নে দৃঢ়তা, আন্তরিকতা ও ধারাবাহিকতা প্রশংসনীয়। বিশ্বের অনেক বন্দরের জন্য চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা অনুসরণীয় হতে পারে বলেও উল্লেখ করেন তাঁরা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক মানের বন্দর নিরাপত্তা নিশ্চিত করতে বন্দরে প্রবেশ নিয়ন্ত্রণ, নজরদারি, ঝুঁকি মূল্যায়ন, সাইবার নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় আগের আন্তর্জাতিক নিরাপত্তা পরিদর্শনেও চট্টগ্রাম বন্দর শূন্য পর্যবেক্ষণ (জিরো অবজারভেশন) অর্জন করেছিল।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করা, আইএসপিএস কোডের ধারাবাহিক বাস্তবায়ন এবং বন্দর ব্যবহারকারীদের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকায় আজ জাতীয় নাগরিক পার্টির মোটরসাইকেল র‍্যালি

23 November 2026

ধোবাউড়ায় ১০২ বোতল ভারতীয় মদসহ দুই ভাই গ্রেপ্তার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় মার্কিন কোস্টগার্ডের সন্তোষ প্রকাশ

হালনাগাদ সময় : ০৬:১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬