মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২৮ পূর্বাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সংসদ সদস্য ফজলুর রহমানকে শৃঙ্খলিত করুন, প্রধানমন্ত্রীর উদ্দেশে সিফাত

  • হালনাগাদ সময় : ০৬:১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত বলেছেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের কথা বলছেন, অথচ তাঁর দলের একজন সংসদ সদস্য জুলাই যোদ্ধাদের অপমান করছেন। জাতীয় ঐক্যের ডাক দেওয়ার আগে ওই সংসদ সদস্যকে শৃঙ্খলিত করতে হবে। অন্যথায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব হবে না।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় চার দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন সালেহ উদ্দিন সিফাত। এনসিপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

সালেহ উদ্দিন সিফাত বলেন, ‘প্রধানমন্ত্রী যে মঞ্চে দাঁড়িয়ে জাতীয় ঐক্যের ঘোষণা দিচ্ছেন, সেই মঞ্চের পাশেই তাঁর দলের সংসদ সদস্য ফজলুর রহমান জুলাই যোদ্ধাদের নিয়ে অপমানজনক ও বিদ্বেষমূলক মন্তব্য করছেন। এমনকি পুলিশ হত্যা নিয়েও গুজব ছড়াচ্ছেন। একদিকে জাতীয় ঐক্যের আহ্বান, অন্যদিকে নিজ দলের একজন সংসদ সদস্যের এমন অবস্থান—এতে ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়।’

এনসিপির এই নেতা বলেন, ‘ঐক্য ভেঙেছে তারা, যারা গণভোটের জনরায় অস্বীকার করেছে। সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে একদলীয় সংসদীয় কমিটি করেছে। এখন বিরোধী দলকে ডেকে লাভ নেই। এনসিপি জন্মলগ্ন থেকেই ফ্যাসিবাদ ও গণহত্যাকারীদের বিরুদ্ধে রাজপথে ছিল, এখনো আছে। আগে পরিষ্কার করতে হবে, জাতীয় ঐক্যের ভিত্তি কী হবে।’

সাম্প্রতিক কর্মকাণ্ডের পেছনে ভারতীয় আধিপত্যবাদের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন সিফাত। তিনি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত এই জঙ্গি সংগঠনকে আমরা ৫ আগস্টই পরাজিত করেছি। বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। এখন যারা এসব কর্মকাণ্ড করছে, তারা মূলত এ দেশের দিল্লির অ্যাসেট, ভারতীয় আধিপত্যবাদের সম্প্রসারণ। ভারতীয় আধিপত্যবাদী দালালদের বাংলাদেশ থেকে সমূলে উৎপাটন করতে হবে।’

জুলাই যোদ্ধাদের ওপর হামলার পরিণতি নিয়েও হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘আমরা যদি নিরাপদ না থাকি, কোনো দিল্লির দালাল বাংলাদেশে নিরাপদ থাকবে না। আর কোনো জুলাই যোদ্ধার ওপর হামলা হলে তা মেনে নেওয়া হবে না।’

এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে হবে। এ জন্য বিচারপ্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানান তিনি।

সমাবেশের আগে নিউ মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কোতোয়ালি মোড় প্রদক্ষিণ করে লালদীঘির মোড় হয়ে আন্দরকিল্লা শাহি জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

এনসিপির চার দফা দাবির মধ্যে রয়েছে—সন্ত্রাসী সংগঠনের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকায় আজ জাতীয় নাগরিক পার্টির মোটরসাইকেল র‍্যালি

23 November 2026

ধোবাউড়ায় ১০২ বোতল ভারতীয় মদসহ দুই ভাই গ্রেপ্তার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সংসদ সদস্য ফজলুর রহমানকে শৃঙ্খলিত করুন, প্রধানমন্ত্রীর উদ্দেশে সিফাত

হালনাগাদ সময় : ০৬:১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬