মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১০ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী রায়হানকে ধরতে মাইকিং করে পুলিশের অভিযান

  • হালনাগাদ সময় : ০৩:১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। অভিযানের সময় চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ স্থানীয়দের মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার আহ্বান জানান। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে সহকারী পুলিশ সুপার তারেক আজিজকে বলতে শোনা যায়, ‘আপনারা মসজিদের মাইকে ঘোষণা দিন যে, এখানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান লুকিয়ে আছে। ওকে পাওয়া গেলে পুরো চট্টগ্রাম শান্ত হয়ে যাবে। রায়হান দেখতে মোটা ও বেঁটে।’ সোমবার (২৩ নভেম্বর) রাতে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট এলাকায় অভিযানকালে তিনি এই নির্দেশনা দেন।

পুলিশ সূত্র জানিয়েছে, ওই এলাকায় সন্ত্রাসী রায়হানসহ কয়েকজন অপরাধীর অবস্থানের তথ্য পেয়ে নজরদারি বাড়ানো হয়েছে। এর আগে সোমবার রাত ৮টার দিকে চুঁরখারহাট বাজারে দুর্বৃত্তদের গুলিবর্ষণে ছয়জন আহত হন। স্থানীয়রা সন্দেহভাজন এক সিএনজিচালিত অটোরিকশাচালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোরকা পরিহিত চার-পাঁচজন দুর্বৃত্ত অটোরিকশায় এসে এলোপাথাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
24 November 2026

ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলনে আলেমদের ঢল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী রায়হানকে ধরতে মাইকিং করে পুলিশের অভিযান

হালনাগাদ সময় : ০৩:১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬