মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৩৭ পূর্বাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গফরগাঁওয়ে ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

  • হালনাগাদ সময় : ০৬:১৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের অপচেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এ ঘটনা ঘটে।

সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখার আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।

ফেসবুক পোস্টে তিনি জানান, মিনহাজের বাড়ির যে কক্ষে তিনি অবস্থান করেন, দুর্বৃত্তরা সেই কক্ষের বারান্দায় আগুন দেয়। তবে ভোরের বৃষ্টিতে পরিবেশ ভেজা থাকায় এবং বারান্দায় আগুন ছড়ানোর মতো কিছু না থাকায় তা নিজে থেকেই নিভে যায়। ফলে মিনহাজের বাবা-মাসহ পুরো পরিবার বড় ধরনের বিপদ থেকে রক্ষা পায়। তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আব্দুল্লাহ আল মিনহাজের বাড়ির দেওয়ালে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকায় আজ জাতীয় নাগরিক পার্টির মোটরসাইকেল র‍্যালি

23 November 2026

ধোবাউড়ায় ১০২ বোতল ভারতীয় মদসহ দুই ভাই গ্রেপ্তার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গফরগাঁওয়ে ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

হালনাগাদ সময় : ০৬:১৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬