মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৫৮ পূর্বাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

টানা বৃষ্টিতে ঝালকাঠিতে আমন ও খেসারি ডালের আবাদে বিপর্যয়ের শঙ্কা

  • হালনাগাদ সময় : ১০:২৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পাঁচ দিনের টানা ভারী বৃষ্টি ও দমকা বাতাসে ঝালকাঠির কৃষিতে দেখা দিয়েছে ক্ষয়ক্ষতির চিত্র। বিশেষ করে পাকা ও আধাপাকা আমন ধান জমিতে হেলে পড়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। একই সঙ্গে অতিবৃষ্টিতে জমিতে পানি জমে নষ্ট হয়েছে খেসারি ডালের বীজ ও চারা। এতে একদিকে আমন ধান ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, অন্যদিকে খেসারি ডালের আবাদে নতুন করে বীজ বপন ও উৎপাদন খরচের বোঝা বাড়ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাব অনুযায়ী, জেলায় ৮ হাজার ১৪৮ হেক্টর জমির আমন ধান, ১ হাজার ৫২৮ হেক্টর জমির খেসারি ডাল এবং ৩৪০ হেক্টর জমির মৌসুমি সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, জেলার বিভিন্ন এলাকার বিস্তীর্ণ মাঠে পাকা ও আধাপাকা আমন ধানের গাছ মাটিতে হেলে পড়েছে। কোথাও কোথাও জমিতে জমে থাকা পানিতে ডুবে রয়েছে ধানগাছ। কৃষকের সারা বছরের পরিশ্রমে ফলানো ধান এমন অবস্থায় পড়ায় ফসল ঘরে তোলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বৃষ্টি ও বাতাসে ধানগাছ নুয়ে পড়ায় ফলন কমে যাওয়ার পাশাপাশি ধান নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন তারা।

কৃষকদের ভাষ্য, বৃষ্টি ও দমকা বাতাসে ধানগাছ হেলে পড়লেও আপাতত বড় ধরনের ক্ষতি নাও হতে পারে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে জমিতে পানি জমে ধানগাছ পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে ধানের গুণগত মান ও ফলন দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি জমিতে পড়ে থাকা ধান কাটতে ও ঘরে তুলতেও বাড়তি ভোগান্তি পোহাতে হবে। আমন ধানের পাশাপাশি খেসারি ডালের আবাদ নিয়েও বিপাকে পড়েছেন কৃষকরা। আমন ধান কাটার আগমুহূর্তে জমিতে খেসারি ডালের বীজ বপন করেন তারা। কার্তিক মাসজুড়েই চলে এই ডাল বপনের উপযুক্ত সময়। কিন্তু অসময়ের ভারী বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার খেসারি ডালের জমিতে পানি জমে বীজ ও চারা নষ্ট হয়েছে। অনেক কৃষককে একই জমিতে দ্বিতীয়বারের মতো বীজ বপনের প্রস্তুতি নিতে হচ্ছে। এতে বাড়তি বীজ ও শ্রমিক খরচের পাশাপাশি উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষকদের মতে, সময়মতো খেসারি ডালের বীজ বপন করতে না পারলে ফলনেও প্রভাব পড়তে পারে। একদিকে আমন ধানের ক্ষতির শঙ্কা, অন্যদিকে খেসারি ডালের জমিতে নতুন করে বীজ বপন—সব মিলিয়ে মৌসুমের শুরুতেই আর্থিক চাপের মুখে পড়েছেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসাবেও উঠে এসেছে এই পরিস্থিতির ভয়াবহতা। দপ্তরের তথ্য অনুযায়ী, ঝালকাঠি জেলায় চলতি মৌসুমে রোপা ও উফশী আমনের মোট আবাদ হয়েছে ৪৬ হাজার ৭৭৪ হেক্টর জমিতে। এর মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও দমকা বাতাসে ৮ হাজার ১৪৮ হেক্টর জমির পাকা ও আধাপাকা আমন ধান হেলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, জেলায় ২ হাজার ৭৯ হেক্টর জমিতে খেসারি ডালের আবাদ হয়েছে। এর মধ্যে অতিবৃষ্টির কারণে জমিতে পানি জমে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৫২৮ হেক্টর জমির খেসারি ডাল। এছাড়া ১ হাজার ৬৮ হেক্টর জমিতে আবাদ করা মৌসুমি সবজির মধ্যে ৩৪০ হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিতে সরিষা, মসুর ডাল, ধনিয়া, মরিচসহ বিভিন্ন ধরনের শাকসবজিরও আংশিক ক্ষতি হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরের সময় ঢাকায় অবস্থান করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

26 November 2026

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপরই ইউজিসিতে যাবে শিক্ষার্থীর তথ্য: শিক্ষামন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

টানা বৃষ্টিতে ঝালকাঠিতে আমন ও খেসারি ডালের আবাদে বিপর্যয়ের শঙ্কা

হালনাগাদ সময় : ১০:২৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬